
হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি
কেশবপুর শহরের প্রানকেন্দ্রে ১৯৯৩ সালে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৬ সালের আবেদনের কারনে ২০০১সালে হাজী মোতালেব মহিলা কলেজ নামকরন করা হয়।
মরহুম হাজী মোতালেব বিশ্বাসের ছেলে ও বর্তমান কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ প্রতিষ্ঠানটির নামে পঁচিশ লক্ষ টাকা এবং শহরের বালিয়াডাঙ্গায় প্রায় এক একর জমি উপহার দেন কলেজ নির্মাণের জন্য। নীতিমালা অনুযায়ি ১৯৯৬ সালের আবেদনে প্রেক্ষিতে ২০০১ সালে হাজি মোতালেব মহিলা কলেজ নাম হয়। কলেজটির বয়স ৩৮বছর।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে নয়শত ছাত্রী এবং শিক্ষক ও কর্মচারী সংখ্যা ছেচল্লিশ জন। শিক্ষার গুণগত মান, ছাত্রীদের পড়াশুনাসহ বিভিন্ন দিক দিয়ে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কলেজের সুনাম থাকলেও নামেই বৈষম্যের শিকার ও সংকটময় ৩৮বছর পার করতে হচ্ছে এই কলেজের ছাত্রী ও শিক্ষকদের। খোঁজ খবর নিয়ে জানা যায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের পিতার নামে নাম করণ করাই ভবনের সুবিধা পাইনি প্রতিষ্ঠানটি। পড়াশুনার জন্য যথোপযুক্ত সরকারী সুযোগ সুবিধা পাচ্ছেনা শিক্ষার্থীরা। ভবন সংকটে নেই ভালো ক্লাস রুম,এবং বড় কোন ভবন। ইন্টার এর দুই ইয়ার ও ডিগ্রী সেশনে রয়েছে চার ইয়ার । ক্লাসময় সংকটের কারণে তারা দাঁড়িয়ে ক্লাস করে।শিক্ষক ও ছাত্রীদের দাবি, দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করা। কলেজ সূত্রে জানা যায়, কলেজে স্কাউটসের কোন রুম নেই, লাইব্রেরি নেই, ও ছাত্রীদের মিলনায়তন নেই, সাইন্সল্যাব নেই, বড় হলরুম নেই। যার কারণে কলেজের কোনো অনুষ্ঠান ও জাতীয় প্রোগ্রামগুলো করতে হলে ছাত্রীদের বাইরে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়।তাই যত দ্রত সম্ভব শিক্ষার্থীদের দাবি নতুন ভবনসহ দাবী পুরুণের জন্য তারা আশাবাদী।