
হাফিজুর রহমান (বিশেষ প্রতিনিধি) যশোর
২৮শে অক্টোবর রক্তাক্ত পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শার্শার বাগআঁচড়া অঞ্চল শাখা।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে বাঁগআচড়া হাইস্কুল মাঠে, শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাঃ ফারুক হাসানের সভাপতিত্বে এই গণসমবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।তিনি বলেন,আওয়ামীলীগ জঙ্গিপনা ও অপরাজনীতির হিংস্রতার দলিল। ২০০৬ সালে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি করেছিল।বিনা উষ্কানিতে জামায়তের সমাবেশে হামলা করেছিল।হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মৃতদেহের উপর নৃত্য করে মনবজাতির ইতিহাসকে কলঙ্কিত করেছিল সন্ত্রাসী আওয়ামীলীগ।তাদের অনিয়ম আর দুর্নীতির বোঝা এখনও এই দেশের মানুষের টানতে হচ্ছে বলে তিনি জানান।
উক্ত আলোচনা সভা ও গণসমাবেশে
শংকরপুর ইউনিয়নের ওলামা পরিষদের সভাপতি মাঃআবুল বাশার ও মাঃহাবিবুল্লা বেলালির সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন,বাংলাদেশ জামাতের কেন্দ্রীয় সূরা সদস্য ও যশোর জেলার পশ্চিমের আমির মাঃ হাবিবুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মাঃ ইব্রাহিম খলিল, মাস্টার ইসমাঈল হোসেন,আব্দুল কুদ্দুস, ঝিকরগাছা জামাতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান,শার্শা উপজেলা জামাতের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাহাঙ্গীর কবির,বাঁগআচড়া ইউনিয়নের জামায়তের আমীর মাঃ রুহল আমিন,সেক্রেটারি আব্দুস সাত্তার, কায়বা ইউনিয়নের সেক্রেটারি মাঃ আব্দুল করিম,শংকরপুর ইউনিয়ন জামায়তের আমীর জামিরুল ইসলাম,সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্জ নিছার উদ্দিন,সাবেক ছাত্রের ও শার্শা উপজেলার তারবিয়ত কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ,জামায়াত নেতা নজরুল ইসলাম,সাজু আহম্মেদ,ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলার পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ। শার্শা উপজেলা দক্ষিণের ইনামুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।