
হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি)যশোর
আজ ৫ই নভেম্বর (মঙ্গলবার)যশোর জেলা বিএনপির আয়োজনে দক্ষিন বঙ্গের লৌহমানব মরহুম তরিকুল ইসলামের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণসভা অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আলোচনা সভায় তারেক রহমান ভিডিও কনফারেস্নে বক্তব্যে বলেন,তরিকুল ইসলাম ছিলেন বিএনপির অন্যতম একজন নেতা, বিএনপির সংকটময় সময়ে বারবার তিনি ত্যাগ স্বীকার করেছেন।তিনি আরও বলেন, তিনি একজন বীরমুক্তিযোদ্ধা এবং সংগঠক ছিলেন।তিনি বিএনপির জন্য। বারবার কারাবরণসহ নির্যাতন সহ্য করেছেন।তিনি জীবনের গুরুত্বপূর্ণ সময়ে জেলখানায় কাটিয়েছেন।আমরা এখন যে সাম্য ও মানবিক সমাজ গঠনের কথা বলছি এটা নিয়ে তরিকুল ইসলাম সংগ্রাম করেছেন।
উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন,যশোর জেলা বিএনপির আহবায়ক,অধ্যাপক নার্গিস বেগম,অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,অনিন্দ্য ইসলাম অমিত,সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু,দেলোয়ার হোসেন খোকন,কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।