
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
কেশবপুর বাজারের সুপরিচিত মুখ তাবলীগ জামাতের আমীর আলহাজ্ব মাহবুবুর রহমান (রুহুল হাজী) মৃত্যবরণ করেছেন-ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৭:৩০ মিনিটে পৌর শহরের থানার মোড় সংলগ্ন তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে কেশবপুর উপজেলা পাবলিক ময়দানে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা নামাজ মরহুমের গ্রামের বাড়ি বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাজী আব্দুল মান্নান।