
বিশেষ প্রতিনিধিঃ এস.এম জাহিদ হোসাইন
আজ ০৮-অক্টোবর-২০২৪ ইং রোজ শুক্রবার বিকাল ০৪:০০ ঘটিকায় স্থান, গাজীপুর শাখা অফিস হাজী শামসুদ্দিন টাওয়ার (৩য় তলা) বাঘের বাজার জয়দেবপুর গাজীপুর ১৭৪০ বর্ণাঢ্য আয়োজন ও আলোক সজ্জার মধ্য দিয়ে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম, প্রধান উপদেষ্টা দৈনিক ডাক বেলা পত্রিকা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,এস এম শাকিল আহম্মেদ, প্রকাশ ও সম্পাদকঃ দৈনিক ডাক বেলা পত্রিকা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এম কাজল খান, কার্য-নির্বাহী সদস্য (JSS) কেন্দ্রীয় কমিটি ঢাকা, সভাপতি গাজীপুর রিপোর্টার্স ইউনিটি ও বাসন মেট্রো থানা প্রেসক্লাব, নির্বাহী সম্পাদকঃ দৈনিক আজকের আলোকিত সকল পত্রিকা।
সম্মানিত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ আফাজ উদ্দিন কাঁইয়া বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজীপুর। মোঃ সেলিম সরকার জি এম স্কয়ার কোম্পানি লিঃ। মোঃ শাহান সাহাবুদ্দিন, কবি ও কথা সাহিত্যিক, সম্পাদক দৈনিক নিত্যবেলা।মোঃ মাসুম রানা, সহ-সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, তদন্ত কর্মকর্তা বাংলাদেশ মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় কমিটি ঢাকা। মোঃ আবু জাফর সম্পাদক দৈনিক বর্তমান বাংলাদেশ। মোঃ আল-মামুন উপদেষ্টা, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি।মোঃ এরশাদ আলম শরীফ কার্যকরী সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি। মোঃ আব্দুল হামিদ সহ-সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি।
এস এম জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর, বিশেষ প্রতিনিধি দৈনিক আজকের আলোকিত সকাল। মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক টঙ্গী প্রেসক্লাব। জি এস জয়, সাধারণ সম্পাদক বাসন মেট্রো থানা প্রেসক্লাব গাজীপুর। মোঃ আঃ বারী যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি।মোঃ সাইফুল্লাহ খান সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি।মোঃ আবু সালেক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বাসন মেট্রো থানা প্রেসক্লাব। মোঃ মানিক মিয়া আইন বিষয়ক সম্পাদক গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব। মোছাঃ সুলতানা সরকার মহিলা বিষয়ক সম্পাদিকা গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি।মোঃ মিলন শেখ প্রচার সম্পাদক গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব। মোঃ রোকনুজ্জামান খান নির্বাহী সদস্য গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ ইসমাইল হোসেন (সাগর), সহ-সম্পাদক দৈনিক ডাকবেলা, সহ-সভাপতি জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি গাজীপুর মহানগর ও যুগ্ম-সাধারণ সম্পাদক গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি। উপস্থাপনায় ছিলেন মোঃ সেলিমা আকন্দ, রিপোর্টার দৈনিক মুক্ত খবর। সহ-উপস্থাপনায় ছিলেন মোঃ আল-মাসুদ রানা বি এস এস, বিশেষ প্রতিনিধি দৈনিক ডাক বলা। শুভেচ্ছান্তে ছিলেন মোঃ ফারুক আহম্মেদ (মিঠু), স্টাফ রিপোর্টার দৈনিক ডাক বেলা। ধন্যবাদান্ত ছিলেন, সমু সরকার, রিপোর্টার দৈনিক ডাক বেলা।
উক্ত আলোচনা সভায় সকল বক্তারা পৃথক পৃথক ভাবে সকলের মতামত প্রকাশ করেন, যার মধ্যে উঠে আসে সাংবাদিক সমাজের প্রতি নির্যাতন-নিপীড়ন সহ সকল ধরনের মিথ্যা মামলা-হামলা গুম-খুন সহ সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাঁধার সম্মুখীন হওয়ার কথা যদিও সরকার ঘোষিত হাইকোর্টের নির্দেশনায় বলা হয়েছে গণমাধ্যম কর্মীরা যেকোনো সরকারি বেসরকারি অফিসে তথ্য সংগ্রহের জন্য যেতে পারবে তাতে কোন বাঁধা থাকবে না কিন্তু সেই আইনের কার্যকারিতা আজ পর্যন্ত দেখা যায়নি, তাই সকল সাংবাদিকবৃন্দ এই আইনের যথাযথ প্রয়োগ করার দাবি জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান এবং যে সকল সাংবাদিকবৃন্দ সরকারিভাবে কোন সম্মানি ভাতা পাচ্ছেন না তাদের অতি দ্রুত তাদের জন্য সরকারি ভাবে সম্মানি ভাতা প্রদানের ব্যবস্থা করার দাবি করেন। তাছাড়া গণমাধ্যম কর্মীদের পরিবারদের জন্য সরকারি ভাবে বাসস্থান তৈরি এবং তাদের পরিবারের সদস্যদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান করেন। পরিশেষে দৈনিক ডাক বেলা পত্রিকার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
সবশেষে, সকল গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে কেক কেটে, গত দুই বছরের সফল সাংবাদিকদের মাঝে ক্রেস বিতরণ ও নৈশ ভোজের মধ্য দিয়ে দৈনিক ডাক বেলা পত্রিকার ২য় তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।