
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
আজ ১০(নভেম্বর)সোমবার সন্ধ্যায় যশোরে নতুন উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে সাধারণ ছাত্র জনতা।
শেখ বশির উদ্দিন হলো আকিজ গ্রুপের প্রতিষ্ঠিতা শেখ আকিজ সাহেবের সন্তান এবং সাবেক আওয়ামীলীগের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ভাই।নতুন করে বর্তমান সরকার তিন জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে।যার মধ্যো শেখ বশির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।এই খবর ছড়িয়ে পড়লে শেখ বশির উদ্দিনের জন্ম স্থান যশোরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সাধারণ মানুষের মধ্য।যশোর শহরে ছাত্র জনতা ও সাধারণ মানুস সন্ধ্যায় রাস্তা মশাল নিয়ে মিছিল করে।
ছাত্র জনতার মধ্যো কয়েকজন বলেন, ছাত্র জনতার লাশ ও রক্তের উপর দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে,যে শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা বানানো হয়েছে,এই বশির উদ্দিন হলো ফ্যাসিস সরকারের সাবেক সংসদ শেখ আফিল উদ্দিনের ভাই তাই এই বশির ও আওয়ামী ফ্যাসিসদের দোসর। শেখ আফিলের হুকুমে গত ১৫ বছর যশোরের মানুষ অত্যাচারিত হয়েছে। আফিলের হুকুমে ৫ই আগষ্ট ছাত্র জনতা হত্যা সহ নানা অভিযোগ রয়েছে।বশির আফিলের আপন ভাই তাই আমরা যশোরবাসি এই বশিরকে কোন ভাবে উপদেষ্টা হিসাবে মানব না।বর্তমান সরকার যদি বশিরকে উপদেষ্টা থেকে বাদ না দেয় তবে যশোরে ছাত্র জনতা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দেবে।