
হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি
যশোর সদর উপজেলায় পেঁয়াজের বীজতলা তৈরি করতে ব্যাস্ত চাষীরা।
যশোর সদর উপজেলার বাহাদুরপুর, হাসিমপুর, চুরামনকাঠি সহ আশপাশের সকল এলাকাজুড়ে চাষীরা এখন ব্যাস্ত পেঁয়াজের বীজতলা তৈরি করতে।পেঁয়াজ চাষে অধিক লাভের আশায় কৃষকরা এবার পেঁয়াজ চাষ করতে পেঁয়াজের বীজতলা তৈরি করছে।পেঁয়াজের চারা কিনে রোপন করতে গেলে চাষীদের বাড়তি টাকা খরচ করতে হয়।কারণ পেঁয়াজের চারার প্রচুর দাম দিয়ে কিনতে হয়।সাধারণত এখন যে পেঁয়াজের বীজতলা তৈরি করা হচ্ছে,এটা এক মাস বয়স হলেই চারা রোপণের উপযোগী হয়ে ওঠে।তারপর জমি প্রস্তুত করে বীজতলা থেকে চারা উঠিয়ে প্রস্ততকৃত জমিতে পেঁয়াজের চারা রোপণ করা হয়।
যশোরের চুরামনকাঠি,গ্রামের কয়েকজন চাষীর সাথে কথা বলে জানা যায়,গত কয়েক বছর পেঁয়াজের ভালো দাম পাওয়া যাচ্ছে,যার কারণে এই এলাকায় চাষীরা পেঁয়াজ চাষে ঝুকে যাচ্ছে।তা ছাড়া পেঁয়াজ অল্প দিনের ফসল বলে চাষে বেশি লাভ।এছাড়াও পেঁয়াজ সব মাঠিতে চাষ করা গেলেও বেঁলে দোঁয়াশ মাটিতে ভালো চাষ হয়।।যশোর সদর এলাকার মাটি পেঁয়াজ চাষের উপযুক্ত বলে জানান তারা।
তাছাড়া পেঁয়াজের বীজতলা থেকে চারা উৎপাদন করে অধিক লাভে বীজ বিক্রয় করা যায়।