
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার বাঘা থানার আড়পাড়া নামক
এলাকায় অভিযান চালিয়ে
৩০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আসাদুল ইসলাম (৪২)। সে রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আকছেদ আলী ছেলে।
শনিবার দিবাগত রাত একটার দিকে ওই মাদক ব্যবসায়ীকে উক্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এসময় ফেন্সিডিল -৩০০ বোতল,
মোবাইল -১টি, সীম -২টি উদ্ধার করা হয়েছে ।
র্যাব-৫, সিপিএসসি আজ রবিবার দুপুর একটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, র্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী
জেলার বাঘা থানাধীন আড়পাড়া গ্রামস্থ একজন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে
বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষন
করে এবং অদ্য তারিখ গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে
একজনকে হাতে-নাতে আটক করে।
পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ী তল্লাশী করে
বসতবাড়ীর ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ
বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে
আসছিল।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন
আছে।