
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনতে গিয়ে অপহরণ হয় যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও কেশবপুর উপজেলা ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর আবু।চার দিন পর ঢাকা কেরানীগঞ্জ তেলঘাট এলাকা থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়।এরপর ছয় বছর কেঁটে গেলেও পরিবার জানতে পারিনী খুনি কারা।এমনকি তার মৃত্যুর কোন রহস্য উদঘাটন করতে পরিনী এখনও।ঢাকা থেকে অপরহণ হয়ে কেরানীগঞ্জে লাশ পরিবার পাওয়ার পরে, কেরানীগঞ্জ থানায় জিডি করলেও ছয় বছরেও কোন কূলকিনারা হয়নি বলে পরিবারের অভিযোগ।একাদশ নির্বাচনের বিএনপির মনোনয়ন কিনতে ২০১৮ সালের ১৫ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে অপহরণ করা হয়।চারদিন পর ১৯নভেম্বর ঢাকা কেরানীগঞ্জ তেলঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।ওই সময কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরে অজ্ঞাতনামা আসামী করে আরেকটি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে পুলিশ বুরো অবইনভেস্টিকেশন (পিবিআই)এর কাছে দেওয়া হয়।পিবিআই মৃত্যুর কোন রহস্য উদঘাটন করতে পারিনী বলে ফাইনাল রির্পোট দেয়।বিষয়টি নিশ্চিত করে মৃত আবু বক্করের ছোট ভাই আবুল কাশেম।এদিকে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পরে নতুন করে আবু বক্কর হত্যার বিচারের দাবিতে গঠিত হয়েছে সমন্বয় পরিষদ।আবুর হত্যার বিচারের দাবিতে ২৫শে সেপ্টেম্বর মানববন্ধন করেছে আবু হত্যা বিচারের দাবি সমন্বয় পরিষদ।সমন্বয় পরিষদের সভাপতি হুমায়ন কবির সুমন,ডাকবেলাকে জানান,আদালতে পিবিআই এর ফাইনাল রির্পোটের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়া হয়েছে।শহীদ আবু বক্কর আবুর হত্যার বিচার ও মৃত্যুর রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।আবু বক্কর আবু ছোট বোন আন্জুমানারা বলেন,আমার ভাই কেশবপুর বিএনপির সব থেকে জনপ্রিয় নেতা ছিলেন।সে গরিব দুঃখী মানুষদের সাথে সব সময় থাকতেন।যার কারণে বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।রাজনীতির জন্য জীবনে তিনি বিয়ে সাদি করেনী।তিনি ভাই হত্যার বিচার ও খুনিদের শনাক্তের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।
এদিকে আবু বক্কর আবুর মৃত্যু দিবস উপলক্ষে আজ (১৯ নভেম্বর)কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত স্মরণ সভা চলছে,স্মরণ সভায় সভাপতিত্ব করছেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস সঞালনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম শহিদ,এবং প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি প্রফেসর আব্দুর রাজ্জাক, হুমায়ন কবির সুমন,আলমগীর কবির, কুতুব উদ্দিন,নুরুজ্জামান চৌধুরী, ফারুক খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ আবুর ভালোবার ভক্তবৃন্দ।