
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
মনিরামপুর প্রতিভা বিদ্যানিকেতনে শিল্প সংস্কৃতি বিষয়ের একটি অংশ নাটক,কবিতা এবং আবৃত্তি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিভা বিদ্যানিকেতনের সভাপতি মনিরামপুরের অতি পরিচিত মুখ সকলের প্রিয় মনিরামপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনস যশোরের সভাপতি জনাব আসাদুজ্জামান মিন্টু । সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত চলমান থাকে । এতে সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে । প্রধান অতিথির বক্তব্যে জনাব আসাদুজ্জামান মিন্টু বলেন প্রতিভা বিদ্যানিকেতন কে একটি আধুনিক এবং মডেল স্কুল করতে যা যা প্রয়োজন আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ । এ বিষয়ে প্রধান শিক্ষক জনাব প্রকাশ চন্দ্র বিশ্বাসের সঙ্গে আলাপকালে এসব কথা কথা বলেন তিনি এবং স্কুল যেন সুন্দরভাবে পরিচালিত হয় সে ব্যাপারেও নির্দেশনা দেন । মনিরামপুর প্রতিটি স্কুল যেন সুন্দরভাবে পরিচালিত হয় সে ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন । সবশেষে শিক্ষার্থীদের সঙ্গে ফটো সেশনে যুক্ত হন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ।