
হাফিজুর রহমান( যশোর ) প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন গাজীর পিতা আব্দুল মজিদ গাজী (৭০) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বাসভবনের ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। ওই দিন রাত ৯টায় জানাজা নামাজ শেষে পৌর এলাকার ভোগতি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বাযক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।