
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ওই সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলার হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজ, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলকোট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিদ্যানন্দকাটি রাসবিহরী মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান, সহ-সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার নুরি, মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি মতিয়ার রহমান, জোট নেতা হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম প্রমূখ।