
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, ভালবাসা দিয়ে মানুষের ভোট আদায় করতে হবে। সকলে মিলে মিশে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষ কষ্ট পায় এমন কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। মানুষের মন জয় করতে আমাদের কাজ করে যেতে হবে। তৃণমূল বিএনপির মূল চালিকা শক্তি। তারেক রহমান মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। শেখ হাসিনা বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মূখে ঠেলে দিয়েছিল। গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন আর মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নি:শ্বাস নিতে পারতাম না। ৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। এর মানে এই না যে আমরা ক্ষমতায় চলে এসেছি। আমাদের মানুষের কাছে যেতে হবে। নির্দলীয় সরকার একটি নিরপক্ষ ভোট দিবে। সেই ভোটে আমাদের জয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে।
পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ইউনিয়নের পাঁজিয়া এম এন দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম প্রমূখসহ অনেকে।