
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ঝিংগাহাটী এবতেদায়ী মাদরাসা টি ১৯৫৬ খ্রীস্টাব্দে স্থাপিত হলেও পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ সময়উপযোগী কমিটি এবার ই প্রথম । মাদরাসা কমিটি গঠন উপলক্ষে চাবাগান বাজারে ইউসিবি ব্যাংকের ইবাদাহ শাখার অফিস রুমে মাদরাসার উপদেষ্টা পরিষদের প্রবীণ সদস্য আতাউর রহমান সরকার, হাজী মুজিবর রহমান, হাজী রফিকুল ইসলাম, মোঃ রায়হান মোক্তার , মোঃ হুমায়ুন কবির, সাইফুল ইসলাম সাইদুল, মোঃ আয়নাল হক , মোঃ সিরাজ উদ্দিন, অনুমতিক্রমে সভায় প্রথমে বক্তব্য রাখেন আতাউর রহমান সরকার বিশিষ্ট্য ব্যবসায়ী ও মাদরাসা উপদেষ্টা এরই ধারাবাহিকতায় একে একে সকল উপদেষ্টা তাদের মতামত ব্যক্ত করেন এবং মাদরাসাটি পূর্বের কমিটি বিলুপ্ত নতুন কমিটি গঠন করার গুরুত্ব তুলে ধরেন । মাদরাসাটির সকল উপদেষ্টার একই বক্তব্য মাদরাসাটি প্রতিষ্ঠার ৬৮ বছর পূর্ণ হলেও অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি ফলে ঘনবসতিপূর্ণ এলাকার একমাত্র ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানটি খুড়িয়ে খুড়িয়ে চলছে যা আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার বিষয়টির উপর দৃষ্টিপাত করেন । সেই লক্ষে নতুন কমিটি গঠন করার জন্য মতামত প্রকাশ করেন। এ সময় নব নির্বাচিত কমিটির সভাপতি এম আফজাল কবির কাজল উপস্থিত মানুষের সামনে মাদরাসার নানান সমস্যা তুলে ধরে বলেন সকল সমস্যা সকলের সার্বিক সহযোগীতা নিয়েই সমাধান করা হবে। সেই সাথে তিনি বলেন আগের দিনে আমাদের এলাকায় কোন লোক মারা গেলে অন্য এলাকা থেকে কোর আনের শিক্ষায় শিক্ষিত হাফেজ, আলেম,ইমাম এনে দোয়া পড়াতে হতো এখন আমাদের এই এফতেদায়ী মাদরাসা হওয়ায় আমাদের এলাকায় কোন লোক মারা যাওয়ার সাথে সাথে মাদরাসার বাচ্চারা হাজীর হয় যা আমাদের জন্য অনেক বড় পাওয়া । আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এম. আফজাল কবীর কাজল কে সভাপতি, আঃ লতিফ সরকার সহ-সভাপতি ও মোঃ আশরাফুল আলম কে সাধারণ সম্পাদক, মোঃ ফারুক হোসেন , কোষাধ্যক্ষ, মোঃ সামসুল আলম সহ-সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট্য মাদরাসা পরিচালনা আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে মাদরাসা, দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া করা হয়।