
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেডকে একটি ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন জেনেভার সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী। আজ শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসে সভাপতি মো. জহিরুল হক ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করেছেন।
দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী টি.আলী সাহেবের সুযোগ্য সন্তান তৌফিক আলী । তিনি বাবার প্রতিষ্ঠা করা এ প্রতিষ্ঠানটির স্বচ্ছ হিসাব-নিকাশ করার জন্য এ ল্যাপটপটি উপহার দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেড এর সভাপতি মো. জহিরুল হক খান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ সকল সদস্য বৃন্দ।
সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী বলেন, আমার বাবা এলাকার মানুষের জন্য এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। আমার বাবা বেচেঁ নেই। আমিও দীর্ঘদিন দেশের বাহিরে ছিলাম। এ প্রতিষ্ঠানটির নির্বাচনে আমি ভোট দিতে এসেছিলাম। প্রতিষ্ঠানটির হিসাব নিকাশ স্বচ্ছভাবে রাখার জন্যই ল্যাপটপটি উপহার দিয়েছি।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ২৮/১২/২০২৪ইং