
হেলাল চৌধুরী, বিশেষ প্রতিনিধি।
চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা কাদেরিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ইশরাত জাহান তানিশা বার্ষিক পরিক্ষায় গোল্ডেন ( A+) পেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সে চরম্বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালু মেম্বারের ভাতিজি এবং দেলোয়ার হোসেন ও মেহেরুন্নিছা দম্পতির প্রথম কন্যা সন্তান। শিক্ষার্থী হিসাবে সে অত্যান্ত মেধাবী ও সুমিষ্টভাষী মেয়ে। মাদ্রাসার শিক্ষকরা মেধাবী শিক্ষার্থী হিসাবে তাকে অত্যান্ত আদর স্নেহ ও ভালবাসায় রাখেন। তার পিতা দেলোয়ার হোসেন প্রবাসে থাকেন। সে তার প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন, আমার মেয়ে বিদেশের মাটিতে এমন সু-সংবাদ দিবে তা আমি কখনো কল্পনাও করিনি। আমি আমার মেয়ের উজ্জল ভবিষ্যৎ কামনা করি, আমার ছেলে মেয়ে আমার সব কিছু এই সুসংবাদ পেয়ে আজ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মাদ্রাসার শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার আত্বীয় স্বজন সহ এলাকার সকলের কাছে আমার মেয়ের জন্য দোয়া চাচ্ছি।