
মোঃ শরীফুল ইসলাম, জেলা- প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
গত বুধবার (১ জানুয়ারী) বিকেলে কবি জসীমউদ্দিন ও চিত্র শিল্পী জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজিত তিনদিন ব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতা সমাপন হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর ভূইয়ার সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক মোদক এবং উমর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠা ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু, গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল লতিফ, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. শামসুজ্জামান চৌধুরী কানন, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এড. আবদুন নূর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফ হোসেন। প্রধান আলোচক ছিলেন কবি ও বিশিষ্ট লেখক মহিবুর রহিম।
বক্তারা বলেন, সৃজনশীল চর্চা করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সৃজনশীল চর্চার মাধ্যমে শিশুদের মেধা বিকাশে ঘটাতে হবে। সৃজনশীল চর্চা করতে গেলে শিশুকে বিতর্ক, সংগীত, উপস্থিত বক্তৃতা, ছবিআকাঁসহ বিভিন্ন কারিকুলামে সাথে পরিচয় ও প্রশিক্ষণ দিতে হবে। পল্লী কবি জসীমউদ্দিন বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি ও শিল্পী জয়নুল আবেদিনের জন্ম না হলে আমাদের দেশে শিল্প চর্চার প্রসার হতো না। ছবি আঁকা হচ্ছে কারিগরি শিক্ষা যা ছাত্রছাত্রীরা তাদের কর্মজীবনে কাজে লাগাতে পারে। পল্লী কবি জসীমউদ্দিন ও চিত্র শিল্পী জয়নুল আবেদীন এদেশের মাটি ও মানুষের কবি ও শিল্পী। তারা প্রকৃতি, গ্রাম বাংলা, মানুষকে ভালবাসতেন বলেই কবিতায় ও রং তুলির আঁচড়ে সংগ্রামী মূখ, র্দুভিক্ষের এবং গ্রাম বাংলা কে প্রাধান্য দিতেন।
পরে অনুষ্ঠানে অতিথিরা বছরের প্রথম দিন প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করেন। কবি জসীমউদ্দিন ও শিল্পচার্য্য জয়নুল আবেদীন পুরস্কার, বিশেষ আর্ট প্রশিক্ষণ পুরস্কার ও কলকাতায় আন্তর্জাতিক ছবিআঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে লেখক কবি মোঃ মারুফুল ইসলামের লেখা শিশুদের জন্য পাঠানো বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। এর আগে আবরণী আবৃত্তি সংগঠনের সদস্যরা আবৃত্তি পরিবেশন করে।
মোঃ শরীফুল ইসলাম, জেলা- প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ০২/০১/২০২৫ইং