
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
যশোরে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের মোবাইল, স্বর্ণালংকার খোয়া গেছে।গতকাল শুক্রবার রাতে যশোরের পুলেরহাটে, আদ্_দ্বীন সখিনা মেডিকেল হাসপাতাল চত্বর ও এর আশপাশে এই ঘটনা ঘটে।ঘটনার পর থেকে যশোর কোতয়ালী মডেল থানায় জিডি করতে রীতিমতো লাইন ধরেছে মানুষজন।
যশোর কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে,আজ শনিবার বিকাল ৩ টা পর্যন্ত খোয়া যাওয়া জিনিস পেতে প্রায় ৩০০ জিডি হয়েছে।এখনও যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছে তাতে এই সংখ্যা কয়েক গূণ বাড়বে বলে ধারণা করছে পুলিশ।যশোর শহরতলীর আদ্_দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিনদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষদিন ছিল গতকাল।এইদিন বক্তব্য দেন আন্তজার্তিক খ্যাতিমান বক্তা ড.মিজানুর রহমান আজহারী।তার আসার খবরে মাহফিল এলাকায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।গতকাল সকাল থেকে শীত অপেক্ষা করে জড়ো হয় মুসল্লিরা।বিকাল থেকে মাহফিলের মাঠ থেকে সড়ক মহাসড়কে নারী, পুরুষ,শিশুসহ উপচে পড়া ভিড় দেখা যায়।দুপুরে পর বেনাপোল রোডে যানজট দেখা যায়।মাহফিলে পাঁচ থেকে সাত লক্ষ মানুষের সমাগম দেখা যায়।সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বক্তব্য দেন।
রাত সাড়ে দশটার পর মাহফিল শেষ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পদদলিত হয়ে কয়েকজন মানুষের মৃত্যুর খবর।আহত হয় অর্ধশতাধিক।এছাড়া বিভিন্ন মানুষের মোবাইল স্বার্নালংকার সহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাবার খবর।
তবে যশোর সদর হাসপাতালে খবর নিয়ে জানা যায় পদদলিত হয়ে ২১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।এর মধ্যো ১০ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে।বাকি ১১ জনের অবস্থা আশংকা হওয়ায় তারা চিকিৎসাধীন আছে।
যশোর কোতয়ালী থানার ডিউটি অফিসার, শারমিন আক্তার জানিয়েছেন,কাল রাত থেকে আজ শনিবার বিকাল তিনটা পর্যন্ত মোবাইল স্বার্নালংকার খোয়া যাওয়ার সেটা পাওয়ার জন্য ৩০০ জিডি হয়েছে।
তিনি ডাকবেলা পত্তিকাকে বলেছেন,শুক্রবার রাত থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ মোবাইল স্বার্নালংকার খোয়া যাওয়ার জিডি করতে আসে।তৎক্ষণাৎ যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে।আর আজ শনিবার সকাল থেকে রীতিমত ভিড় লেগেছে।জিডির সংখ্যা কয়েক হাজার হবে বলে ধারণা করা হচ্ছে।
যশোর সদরের রুপদিয়া এলাকার ইব্রাহিম হোসেন জানান,তার মা মহিলা প্যান্ডেলে আজহারীর ওয়াজ শুনছিলেন হঠাৎ গলায় দেখে গলার সোনার দেড় ভরি ওজনের চেন নাই।তাই সে সদর থানায় জিডি করতে এসেছে।
বউয়ের গলার চেইন হারিয়ে যাওয়ায় জিডি করতে আসেন আরেকজন যশোর নওয়াপাড়ার হযরত হোসেন,এভাবে ওয়াজ মাহফিলে চুরি হওয়া দুঃখজনক,ও অপরাধ মূলক কাজ।লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে গতকাল।এই ধরণে অনুষ্ঠানে চোরেরা একটু সুযোগ নেয়।কর্তৃপক্ষকে আরও একটু সাবধানের সহিত ম্যানেজমেন্ট করা উচিত ছিল।এছাড়া যারা মাহফিলে গেছে তাদের দামি স্বার্নালংকার না পরে যাওয়া উচিত।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক বলেন,তিনদিন ব্যাপী যশোরে মাহফিল হয়েছে।অনেকে চুরির জিডি করছে আমরা ব্যাবস্থা নেব।এছাড়া যারা মৃত্যুর গুজব ছড়িয়েছে তাদের আরও সংযত হবার আহবান জানাচ্ছি।