
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সাধারণ পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেনের আয়োজনে তত্বাবধানে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শিপলু বকশির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
এসময় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সোহেল উদ্দিন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, সদস্য সচিব আশরাফ চৌধুরী শাওনসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ক্যাপ্টেন আল-মামুম, রিয়াজুল, শামীমসহ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা, পৌর সেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীসহ বহির বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।