
কাউসার আহমেদ নয়ন :
অদ্য ইং ০৩/১০/২০২৩ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার সময় মুক্তাগাছা থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব-২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন কমিটি সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান সহ মুক্তাগাছা উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক গন। উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ময়মনসিংহ মহোদয়।