
নিজস্ব প্রতিবেদকঃ
সাভার রাজ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের কিছুটা সামনে ভরালি গার্মেন্টস সংলগ্ন মোহাম্মদ ইসমাইল সাহেবের বাড়িতে চতুর্থ তলায় বসবাস করেন ছোট ব্যবসায়ী মনির হোসেন ও তার পরিবার। তার দুই ছেলে এবং এক মেয়ে ব্যবসার সামান্য টাকা দিয়ে কোনমতে টানাটানি করে চলছিল তার সংসার। ঠিক তখনই তাকে পার্শ্ববর্তী ভারটেক্স গার্মেন্টসে চাকরিরত কয়েকজন ব্যাচেলর ছেলে মিলে তার কাছে প্রতিমাসে ৪৫০০ টাকার বিনিময় থাকা খাওয়ার প্রস্তাব করে। উক্ত প্রস্তাবের পর তিনি পারিবারিক ভাবে আলাপ-আলোচনা করে রাজি হন।এভাবে বেশ কয়েক মাস পার হয়ে যায় এক পর্যায়ে সবাই একই ফ্যামিলির সদস্যের মত চলাফেরা করেন এবং উক্ত ব্যাচেলরদের প্রতি বিশ্বাস জন্মায় মোঃ মনির হোসেনের পরিবারের সদস্যদের ঠিক তখনই প্রতারণার ফাঁদ পাতেন ব্যাচেলর সেজে থাকা প্রতারক মিন্টু। তিনি ভারটেক্স গার্মেন্টসে ফিনিশিং আয়রন ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
কিন্তু হঠাৎ করে গত ০৭-০৯-২০২৩ ইং তারিখ বিকেল ০৫:৩০ ঘটিকার দিকে মিন্টু নামক এই প্রতারক ব্যাচেলর তার এক মাস সাত দিনের থাকা খাওয়ার ৫৫০০(পাঁচ হাজার পাঁচ শত) টাকা ও দোকান বাকি ৩১০০(তিন হাজার একশত)টাকা না দিয়ে উল্টো মোঃ মনির হোসেনের বাসায় তার শার্টের পকেটে রাখা দোকানের পণ্য ক্রয়ের জন্য নগদ ২২৩০০ (বাইশ হাজার তিন শত) টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা যায় এই প্রতারক মিন্টুর বাড়ি রংপুর, গংগাচড়া, ৩২ নং বড়বিল ইউনিয়নে, মৃত মোছলে উদ্দিনের ছেলে তার মাতার নাম মোসাঃ মারজিয়া খাতুন এবং বিয়ে করেছেন বরিশাল মুলাদী থানা এলাকায়, বর্তমানে এই প্রতারক মিন্টু শ্বশুরবাড়ি এলাকায় রয়েছেন বলেও জানা যায় ।
আমাদের গণমাধ্যম কর্মীরা তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে এই প্রতারক মিন্টু ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন। এ ব্যাপারে রাজ ফুলবাড়িয়া এলাকায় প্রতারক মিন্টু যেখানে বসবাস করতেন ঐ বাসায় দীর্ঘদিন ধরে যারা রয়েছেন এবং প্রতিবেশীদের কাছে প্রতারক মিন্টুর ব্যাপারে আমাদের গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে উপরউল্লেখিত ঘটনার সত্যতা পাওয়া যায় তাই প্রতারক মিন্টুকে খুব দ্রুত আইনের আওতায় এনে ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও প্রতারক মিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছেন ভুক্তভোগী মোঃ মনির হোসেন ও অত্র এলাকাবাসী।