
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির) আয়োজনে সংঘাতহীন সম্প্রীতি ভুলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২টায় দি হাঙ্গার প্রজেক্টের তত্ত্বাবধানে ধামইরহাট প্রেসক্লাব ভবনে পিএফজির এ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. মো. আইয়ুব হোসেন, জাতীয়পার্টি নেতা দেওয়ান আব্দুল হান্নান, বাসদ ধামইরহাট শাখার আহবায়ক দেবলাল টুডু, পিএফজির নওগাঁ জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল, ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবু প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রেসক্লাব ভবনের নিচে আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।