
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থাপিত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোরের কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাগরিব নামাজ শেষে পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডের বিশ্বাস পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, ওয়ার্ড যুবদল নেতা নাজমুল হোসেন, নাসিম বিশ্বাস, সাইদুল ইসলাম গাজী, ইব্রাহিম হোসেন, নাসিম হোসেন, বাবু বিশ্বাস, বিল্লাল হোসেন, আব্দুল জলিল, আকাশ বিশ্বাস, সোহেল হাসান প্রমুখসহ অর্ধশতাধিক যুবদলের নেতাকর্মী।
এছাড়া, ওই দিন আছরের নামাজ শেষে পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডের ভবানীপুর জামে মসজিদে, ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডের ভোগতী কেন্দ্রীয় জামে মসজিদে , ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডের বায়সা জামে মসজিদে, ৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডের সরফাবাদ জামে মসজিদে ও ৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডের হাবাসপোল মডেল মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।