
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি।।
মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের নেহালপুর আশা ব্রাঞ্চের দত্তকোনা শাখার আওতায় গোলাপ শিক্ষা কেন্দ্রে মঙ্গলবার সকাল ১০ টায় শিক্ষা অভিভাবক কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশা শিক্ষা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রাক-প্রাথমকি পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্কুলে ভর্তির জন্য প্রস্তুত করা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস করা, নিম্ন ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের বিদ্যালয়ে পাঠ আয়ত্বে সহায়তা করা, গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি ও তা সবার জন্য উন্মুক্ত করা বিষয়ক আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, দত্তকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, নেহালপুর আশা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওহিদুল ইসলাম, শিক্ষা সুপারভাইজার আবু জাকারিয়া, শিক্ষা সেবিকা শামীমা খাতুন প্রমুখ।