
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা )প্রতিনিধি
খেলাই শক্তি খেলায় বল, মোবাইল ছেড়ে খেলাধুলা করবি চল গাজীপুরের কালিয়াকৈরে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্য কাবাডি ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলা চত্বরে এ খেলার আয়োজন করেন। কালিয়াকৈর উপজেলা পরিষদ ও কালিয়াকৈর পৌর সভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা পরিষদের পক্ষে খেলোয়ার হিসেবে উপজেলার ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার ও কালিয়াকৈর পৌর সভার পক্ষে ভাষা শহীদ আব্দুল জাব্বার ও আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের ছাত্ররা অংশ গ্রহন করেন। কালিয়াকৈর পৌর সভা দল ৫২ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় ও কালিয়াকৈর উপজেলা পরিষদ দল ৩৬ পয়েন্ট পেয়ে রানারআপ হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন। প্রধান অতিথি বলেন গ্রামবাংলার ঐতিহ্য কাবাডি খেলা আজ তেমন দেখা যায় না। এখেলা যেন হারিয়ে যেতে বসেছে। এজন্য উপজেলা বাসীকে খেলাধুলায় উজ্জিবিত করার জন্য তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্য কাবাডি ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। এখান থেকে খেলোয়ার বাছাই করে । সামনে জেলা পর্যায়ে কাবাডি খেলা অনুষ্ঠিত হবে। ওই খেলায় প্রতিযোগী হিসেবে অংশ গ্রহন করার জন্য আমাদের কালিয়াকৈর উপজেলা থেকে খেলোয়ার প্রেরন করা হবে। আমি আশা করি আজ যারা এই খেলায় অংশ গ্রহন করেছে তাদের মধ্য থেকে খেলোয়ার বাছাই করে জেলা পর্যায়ে পাঠালে আমাদের দল বিজয়ী হয়ে উপজেলার সম্মান বয়ে আনবে। এসময় খেলায় সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লাহ, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবর রহমান, কালিয়াকৈওে কর্মরত সাংবদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।