
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বদলীকৃত কর্মস্থল কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।
দায়িত্বভার প্রদান ও গ্রহণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাসহ বীরমুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ, সাংবাদিক খ.ম. হারুনুর রশিদ ঢালী ও সাংবাদিক নেপাল চন্দ্র সাহা এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তার পূর্বে নবাগত উপজেলার নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম মহোদয়কে ফুল দিয়ে বরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সওয়ার ও কর্মকর্তা-কর্মচারীগণ।
মাঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ৩০.০১.২০২৫ইং