
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে। দেশে গণতন্ত্র থাকবে। মানুষের মুখে হাসি ফুটবে। গত বুধবার বিকালে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজারে অনুষ্ঠিত পথসভায় এ সব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
তিনি আরো বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। সকলে মিলে মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভাল হয়। তৃণমূল বিএনপির মূল শক্তি। বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। এজন্য বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছে শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান এ দেশের মানুষকে নিয়ে ভাবেন। জিয়া পরিবারকে শেখ হাসিনা ভয় পায়। এ জন্যে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে ৭ বার আহবান করা হলেও অনুমতি দেয়নি শেখ হাসিনা সরকার। সাড়ে ১৫ বছর খুন, গুম করে ও মিথ্যা মামলা দিয়ে এ দেশকে ধংসস্তুপে পরিণত করেছে শেখ হাসিনা। ৭৫ সালে দেখেছিলাম তার পিতা শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত
করেছিল। শেখ হাসিনাও তাই করেছে। শেখ হাসিনা এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ব্যাংকে টাকা নেই। ব্যাংকে আপনার টাকা জমা আছে তারপরও টাকা দিচ্ছে মাত্র ৫ হাজার। ৫টি ব্যাংক থেকে এস আলম গ্রুপ দেড় লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। তার অর্ধেক ৭৫ হাজার কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার ছেলে জয়কে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার পরিবার পাচার করেছে বিদেশে
ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম সানার সভাপতিত্বে ইউনিয়নের ত্রিমোহিনী বাজার, সরসকাটি বাজার, গোপালপুর বাজার ও বনণডালি মাদ্রাসা মোড় বাজারে অনুষ্ঠিত পথসভায় তাঁর সঙ্গে ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আলমগীর ডালু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম উজ্জ্বল প্রমূখসহ ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।