
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে সাঁগড়দাঁড়ি ইউনিয়ন পরিষদের আজ বর্তমান আওয়ামীলীগের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুর রহমান মুক্ত এর অনিয়ম দূনির্তির এবং অবৈধ ভাবে ক্ষমতার অপব্যাবহারের প্রতিবাদে ইউনিয়নের মুক্ত চেয়ারম্যানের অপসারণের প্রতিবাদে ছাত্র জনতা আজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
এরপর আওয়ামীলীগের নেতা কর্মী ও মুক্ত চেয়ারম্যানের বাহিনী অতর্কিত হামলা চালায়।তাদের হামলায় সাধারণ জনগণ সহ উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়।আহত ব্যাক্তিদের কেশবপুর স্বাস্থ কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান মুক্ত দাবি করেন এটা ইউনিয়ন বিএনপির সভাপতি করিয়েছে।
হামলা সম্পর্কে ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয় কিছু জানিনা তবে মুক্ত চেয়ারম্যান গত নির্বাচনে

দলের প্রভাব খাটিয়ে জোর করে ভোট কেঁটে চেয়ারম্যান হয়।কিন্তু সে চেয়ারম্যান হয়ে বিভিন্ন অনিয়ম অবিচার ও জনগণের উপর জুলুম করে আসছে।তারই ধারাবাহিকতায় ৫ আগস্ট ফ্যাসিস সরকার পলাতক হবার পর থেকেও সে তার অনিয়ম করতে থাকে।আজ জনগন তার অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে চেয়ারম্যান কার্যালয়ে তালা দিতে গেলে মুক্ত চেয়ারম্যানের লোক সন্ত্রাসী কায়দায় সাধারণ জনগণের উপর হামলা চালায়।এই বিষয়ে কোন মামলা হয়েছে কিনা জানা যায়নি।চিংড়া বাজার এলাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে।