
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান মত প্রকাশ করেন,গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে শিক্ষার্থীদের মুর্খ্য তৈরি করতে ব্যস্ত ছিল। দেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অগ্রণি ভূমিকা রাকবে। হাসিনা সরকার পতনের পর থেকেই বর্তমান সরকার শিক্ষা কাঠামো পরিবর্তন করে শিক্ষার্থীদের লেখাপড়ার সুব্যবস্থা করেছেন। বর্তমান কারিকুলামে লেখা পড়া করে আগামীতে শিশুরা সুনাগরিক হয়ে দেশ পরিচালনায় অগ্রণি ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষার্থীরা মা তার সন্তানের ভবিষৎ নিয়ে চিন্তা করে প্রতিদিনই স্কুলের বাহিরে অধির অগ্রহ নিয়ে বসে থাকেন। নব্বাই দশকের আগে এরকম লেখা পড়া ছিল না। দেশ এগিয়ে চললেও একটি সরকার গণতন্ত্রকে নষ্ট করে শিশুর লেখাপড়া ধব্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
শনিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ দি মেরেটোরিয়াস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাই শিক্ষার্থীদের বৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
এসময় তিনি আরো বলেন, শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি সন্তানের মা চিন্তায় থেকে সন্তানকে চোখে চোখে রাখেন। যাতে কোন-ক্রমেই তার সন্তান নষ্ট হয়ে না যায়। তবে কোন সন্তানের বাবা মা সন্তানের প্রতি খেয়াল না রাখলে তারা সমাজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনাই বেশি থাকে। তাই নিজের সন্তানকে সুশিক্ষিত করে দেশ ও সমাজের কল্যানে কাজ করার স্বার্থে গড়ে তুলতে হবে।
দি মেরেটোরিয়াস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও অর্থ প্রদান অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, কালিয়াকৈর পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আহাদ আলী মুন্সি,পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাহেব উল্লাহ, দি মেরেটোরিয়াস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সচিব মোঃ বাবুল হোসেন প্রমুখ। পরে অতিথিরা বৃত্তি প্রাপ্ত শতাধিক (প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির) শিক্ষার্থীর মাঝে সনদ ও অর্থ প্রদান করেন।
দি মেরেটোরিয়াস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সচিব মোঃ বাবুল হোসেন বলেন, এই সংগঠনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়। পরে তাদের মধ্যে থেকে শতকরা হিসাবে বৃত্তি প্রদান করা হয়। এবছরও শতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে।