
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
বিগত সরকারে আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাল ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিনের বিরুদ্ধে। বর্তমানে আওয়ামীলীগ পতনের পর সেই খাল পুনরুদ্ধারে আবারো সোচ্চার হয়েছে গ্রামবাসী।
গত ৪ঠা ফেব্রুয়ারি খাল পুনরুদ্ধারের দাবিতে গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয় শাহ আলম সরকার নামক এক ব্যাক্তি, সে অভিযোগের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে পরিদর্শনে যায় উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. গোলাম সরওয়ার।
অভিযোগ সূত্রে জানা যায়, খিদিরপুর মৌজার ১২৪ দাগের খাস খালের ১২শতাংশ যায়গা; যার দৈর্ঘ্য ১৭০ ফুট ও প্রস্থ ৩০ ফুট ছিল,যার দ্বারা মূলত ওই গ্রামের প্রায় ১২শ অংশীদারের ৩৬০ শতাংশ বৃহৎ দীঘির মাছ আনা নেওয়া ও গ্রামবাসীর দৈনন্দিনের ব্যবহৃত পানি নিষ্কাশন সহ দীঘিতে আসা যাওয়ার একমাত্র রাস্তা হিসেবে খালটির ব্যবহার করা হত। বর্তমানে আওয়ামীলীগ নেতা আবদুল মতিনের খাল ভরাটের কারনে বৃষ্টির পানি দীঘিতে জমা হয়ে নিষ্কাশন না হতে পেরে আশপাশের বসবাসরত মানুষের ঘরবাড়িতে উঠে যায়, যার ফলে চরম বিপাকে পরেছে গ্রামবাসী।
দীঘি পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম সরকার জানান, ক্ষমতা দেখিয়ে আবদুল মতিন মেম্বার আমাদের সকলকে অসুবিধায় ফেলে নিজের কথা চিন্তা করে খালটি ভরাট করে ফেলে, তখন আমরা গ্রামবাসী ও দীঘির অংশীদাররা ভয়ে মুখ খোলিনি,কিছু বলেলই হামলা-মামলার হুমকি দিত মতিন মেম্বার, আওয়ামী সরকার পতনের পর আমরা একাধিক গ্রাম্য শালিসে তাকে খাল খনন বা আমাদের দীঘির সুবিদার্থে ১০ ফুট রাস্তা চাইলেও সে তা মান্য করেনি। তাই বাধ্য হয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করি। আমাদের একটাই দাবি গ্রামবাসীর কথা চিন্তা করে খালটির খনন বা দীঘির জন্য রাস্তা দেওয়া হোক।
অভিযোগের কথা স্বীকার করে অভিযুক্ত আবদুল মতিন জানান, আমি ২০১১ সালে ইউপি সদস্য হওয়ার পর গ্রামবাসীর সুবিদার্থে খাসের খাল ভরাট করি, আমার বসতঘরের যায়গা অল্প আছে বলে খালটি আমার ভোগদখলে থাকায় তা ভরাট করি।
ঘটনাস্থল পরিদর্শন করে কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.গোলাম সরওয়ার, তিনি জানান, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে আজ আমি সরেজমিনে যায়গাটি পরিদর্শনে গিয়েছিলাম,তবে উভয় পক্ষের উশৃঙ্খল আচরণের জন্য কোন সমাধানে যেতে পারিনি। পরবর্তীতে ইউএনও স্যারের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ১৮.০২.২০২৫ইং