
খালেদা আক্তার, বোয়ালখালি প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম এর বোয়ালখালি কালুরঘাট পূর্ব পাড়ে এব্যালন ফ্যাশন লিমিটেড গার্মেন্টস এ ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিস এর ৬ টি ইউনিট এর দীর্ঘ ৩ ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়। গার্মেন্টস শ্রমিকদের কোনো ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটে নি। গার্মেন্টস কর্মীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বৈদ্যুতিক শট সার্কিট এর কারণে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছিল। যথাযথ সময়ে ফায়ার সার্ভিস এবং যুব রেড ক্রিসেন্ট, স্কাউট, বি এন সি সি(নেভি) সহ অনেক মানবিক টিম সাহায্য সহযোগিতা করেন।