
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল সিজারিয়ান অপারেশনে আসমা বেগম (৩২) এর মৃত্যুর পর চিকিৎসাধীন থাকা শারমিন বেগম (২৬) নামের নারীরও মৃত্যু হয়েছে। রবিবার ২৩ ফেব্রুয়ারী ভোর আনুঃ ৫টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে বলে মৃত শারমিন বেগমের পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ গত শুক্রবার দুপুর ২ টার সময় নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ২ জন প্রসূতিকে সিজারিয়ান অপারেশন করেন, ডা. মনজুরুল মোরশেদ। অপারেশনের পরে ওই দুই প্রসূতির প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ফলে অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দু’জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে পাঠিয়ে দেয়। তারা হলেন, মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের বাবু মোল্লার স্ত্রী শারমিন বেগম(২৬) ও একই গ্রামের শফিকুলের স্ত্রী আসমা বেগম(৩২)। গত শুক্রবার সন্ধ্যা আনুঃ ৭ টার সময় আসমা বেগম নামের নারীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। অপর চিকিৎসাধীন থাকা শারমিন বেগমকে তার স্বজনরা ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে রবিবার দিন ভোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।