
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়ায় ভাগ্নীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারে মানববন্ধন; অত:পর চাঞ্চল্যকর এই ঘটনার প্রধান আসামী সিহাবকে নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত শিহাব ওরফে সামিউল আলিম(২২) রাজশাহী জেলার পুঠিয়া থানার সরিষাবাড়ি বাজার এলাকার সাইদুল ইসলামের ছেলে।
আজ ১১ মার্চ (মঙ্গলবার) রাত সোয়া ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ছাতনী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-০২, তারিখ-০১/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধণি) ২০০৩ এর প্রধান পলাতক আসামী মোঃ শিহাব ওরফে সামিউল আলিম শিহাবকে গ্রেফতার করে করা হয়েছে।
ঘটনা সূত্রে র্যাব-৫
জানা যায়, আসামী শিহাব (২২) সম্পর্কে ভিকটিমের মামা। আত্মীয়তার সুবাদে আসামী ভিকটিমের বাড়ীতে যাতায়াত করত। গত ২৬/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ২টার সময় ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামী শিহাব ভিকটিমের ঘরে প্রবেশ করে। ভিকটিম তখন যোহরের নামাজ পড়ছিল। এই সুযোগে আসামী শিহাব ভিকটিমকে পিছন থেকে জাপটে ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে রাজশাহীর পুঠিয়াতে উক্ত আসামী শিহাবকে গ্রেফতারে মানববন্ধন করা হয়।
পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানায় শ্লীলতাহানী মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। আজ ১১/০৩/২০২৫ তারিখ গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি ও সিপিসি-২, র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার সদর থানাধীন ছাতনী নামক এলাকা হতে উক্ত মামলার এজারনামীয় একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।