
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার মোহনপুরে এক হোমিওপ্যাথি ওষুধের দোকানে বৈধ ওষুধ বিক্রির আড়ালে বিক্রিত বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী মোস্তাক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো,
ঢাকা ডিএমপির যাত্রাবাড়ী থানার মাতুয়াল এলাকার
আব্দুল মতিনের ছেলে মোস্তাক আল রুবিন (৫২) ও
পটুয়াখালীর দশমিনা থানার
পূর্ব আলিপুরা এলাকার -মৃত সিরাজ মৃধা,ছেলে আব্দুস সালাম মৃধা (৩৫)।
এসময় তাদের কাছে থেকে জব্দকৃত আলামত অ্যালকোহল (স্পিরিট)- ১৪৩৫ বোতল (১৪৩.৫ লিটার), মাইক্রোবাস ১টি।, লাইসেন্স/বই-৩ টি, অ্যালকোহল সেবনের পাত্র-২টি, মোবাইল-৩ টি, সীম-৩ টি, নগদ-৪৯,৮০০ টাকা, গাড়ীর কাগজপত্র-০১ সেট উদ্ধার করা হয়।
আজ শবিবার (১৫ মার্চ) রাত সোয়া বারোটার দিকে
রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাকশৈল নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট বাজারে একটি মাদক ব্যবসায়ী চক্র ঢাকা হতে মাইক্রো বাসে পরিবহন করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসবে এবং রাজশাহী জেলা ও মহানগরী বিভিন্ন জায়গায় চালান দিবে।
পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অদ্য তারিখ রাতে মোহনপুর কেশর হাট বাজারের পূর্বপার্শ্বে বাকশৈল গ্রামস্থ কাঁচা রাস্তার ধারে উক্ত মাদক ব্যবসায়ী মাইক্রোবাসে মাদক পরিবহণ করতঃ ডেলিভারি প্রদান কালীন র্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ও পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস সহ হাতে নাতে গ্রেফতার করে এবং উক্ত মাইক্রোবাস তল্লাশী করে ১৪৩৫ বোতল অবৈধ অ্যালকোহল, নগদ টাকা ও অন্যান্য আনুষঙ্গিক আলামত জব্দ করে।
ধৃত আসামীদ্বয় আন্তঃ জেলা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট ৯০% অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।
আরো জানা যায়, ঢাকাতে তাদের নিজস্ব ফ্যাক্টরীতে উক্ত অ্যালকোহল প্রস্তুত করে। মরণঘাতী এই মাদক সেবনে অতি সম্প্রতি মোহনপুরে প্রাণ হানির ঘটনাও ঘটেছে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।