
খালেদা আক্তার, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
১৫ই মার্চ ২০২৫, বোয়ালখালী উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন-২০২৫ কার্যক্রম পরিচালিত হয়।এর ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৪ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস প্রদান সহ সাহায্য সহযোগিতা করে বোয়ালখালী উপজেলার যুব রেড ক্রিসেন্ট এর দলনেতা আরিফ মাহমুদ আদিফ ও দলনেতাবৃন্দ সহ যুব সদস্যরা।
গত ১৪ই মার্চ যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলার দলনেতা সহ যুব সদস্যদের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস টিকা ক্যাম্পেইন এবং স্যালাইন এর সঠিক ব্যবহার, প্রস্তুতকরণ সম্পর্কে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর সকলকে অবহিতকরণ করা হয়।
বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা ইউনিট এর দলনেতা আরিফ মাহমুদ আদিফ জানান, মানুষ এর বিপদ আপদে যথাসময়ে সার্বক্ষণিক চেষ্টা করেন পাশে দাড়ানোর। তাদের স্বেচ্ছাসেবামূলক কাজ চলমান থাকবে৷