
হাফিজুর রহমান (যশোর,)প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার কড়িয়াখালী গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছোট ছেলে, উপজেলা বিএনপি’র সহসভাপতি, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবুর ছোট ভাই কামরুজ্জামান ৩২ স্ট্রোকজনিত কারণে মালায়েশিয়ায় মৃত্যুবরণ করেন কামরুজ্জামানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার পরিবার সূত্রে জানা গেছে গত ২৭ ফেব্রুয়ারি২০ ২৫ মালয়েশিয়া কর্মরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন দীর্ঘ ১৮ দিন পর,তার মরদেহ রবিবার ভোররাতে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কড়িয়াখালী গ্ৰামে আনলে এক হৃদয় বিধায়ক অবস্থা তৈরি হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে,মা ৪ ভাই, সাত বোন,সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে শোক সম্ভ্রান্ত পরিবারকে সান্তনা দেয়ার জন্য ছুটে আসেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, মহিলা বিএনপির সভাপতি নুরুন্নাহার, নাজমা সুলতানা সহ মহিলা বিএনপি’র নেতৃবৃন্দ।
মরহুমের জানাজা নামাজ বেগমপুর মাধ্যমিক স্কুল ময়দানে অনুষ্ঠিত হয়, উক্ত জানাযায় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, মাওলানা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিক, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, সাতয়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সহ উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন। মরহুমের জানাজার নামাজ পড়ান মাওলানা মোশাররফ হোসেন।জানাজা নামাজ শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।