
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়ায় চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় তিনজন আসামী গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় ৭নং আসামী মোঃ শাকিল (২১), ৮নং আসামী রবিন (২৭), উভয় পিতা-মোঃ মোবারক, সাং-শেখেরচক পাচানী মাঠ, ১১নং এজাহারনামীয় আসামী মোঃ শুভ (২৪), পিতা-মোঃ শুকুর, সাং-শেখেরচক বিহারীপাড়া, সর্ব থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর।
র্যাব-৫ জানায়, গত ৪ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রী-পৌনে আটটার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে’।
ঘটনা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এজাহারনামীয় মোট ১৩ জন আসামী সহ অজ্ঞাতনামা ০৮/১০ জন আসামী পরিকল্পিতভাবে গত ২৬/১০/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে আটটার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে দলবদ্ধ হয়ে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ী, চাপাতি, রামদা, চাকু নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে ভিকটিম মোঃ মীম (২৩)‘কে ঘটনাস্থলে পথরোধ করতঃ এলোপাথাড়ী ভাবে মারপিট করে গুরুতর জখম করে।৩। অতঃপর বিবাদীগণ ভিকটিমকে ব্যাটারী চালিত রিক্সাযোগে বোয়ালিয়া থানাধীন শেখেরচক ঈদগাহ পাচানী মাঠ সংলগ্ন নদীর ধারে নিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ী, চাপাতি, রামদা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছিলাফোলা জখম, ডান হাতের কব্জি ও আঙ্গুল ভেঙ্গে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর রক্তাক্ত ক্ষত করে জখম করে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রেখে আসামীগন দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মীম মৃত্যুবরণ করে। উক্ত নারকীয় ঘটনা ও হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে।
উক্ত ঘটনায় বোয়ালিয়া থানায় নিহত ভিকটিম এর মাতা বাদী একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের ৪নং এজাহারনামীয় আসামী রুমন (২৮)‘কে গত ২৭/০৩/২০২৫ তারিখে গ্রেফতার করে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে ইং ০৪/০৪/২০২৫ তারিখ রাত্রী আনুমানিক পৌনে আটটার সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।