
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে গতকাল সোমবার (ইং ১৪ এপ্রিল)১৪৩২ সাল বাংলা নববর্ষ উপলক্ষে কেশবপুর উপজেলা প্রসাশন এর আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।শোভাযাত্রা কেশবপুর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।এবং কেশবপুর পাবলিক ময়দানে সবাই একত্রিত হয়।পাবলিক ময়দানে বাংলা নববর্ষ উপলক্ষে লোকজ মেলা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রসাশন।শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসানা খাতুন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেশবপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শরীফ নেওয়াজ,এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্তিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ আবুল হোসেন আজাদ,সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক ফারুখ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান (হিমেল) প্রমুখ।
এছাড়া কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সমাদ বিশ্বাস।বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা উৎসাহ উদ্দিপনার সাথে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য সবাই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।