টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অভয়ারণ্য পাঠাগার থেকে খেলাফত মজলিসের লোকজন যে বই গুলো নিয়ে ইউএনও অফিসে জমা দিয়ে এসেছিলেন এবং এর ফলশ্রুতিতে অভয়ারণ্য পাঠাগারের সদস্য এবং পাঠকবৃন্দের সাথে যে পরষ্পরবিরোধী দোষারোপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নিরসনে আজ রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে দুই পক্ষকে সঙ্গে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় দুই পক্ষের বক্তব্য শুনে এবং উপস্থিত সকলের অভিমত শুনে একটা শান্তি পূর্ণ সমাধানে আসতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং শান্তি পূর্ণ সহ অবস্থান ধরে রেখে ধনবাড়ী উপজেলায় অতীতের মতো দৃষ্টান্ত স্হাপন করতে সবাই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেন । সভা সমাপ্তির পরে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ উভয় পক্ষ এবং উপস্থিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে অভয়ারণ্য পাঠাগারে গিয়ে সমস্ত বই পাঠাগারের সভাপতি/ সম্পাদক এর কাছে হস্তান্তর করেন । এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ উপস্থিত ছিলেন ।