
মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্ট
গাজীপুরের শ্রীপুর বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার কমিটির বিরুদ্ধে এবং অত্র মাদ্রাসার মুহতামিমকে নিয়ে গুজব ছড়াচ্ছে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রকারীরা।এর প্রতিবাদ জানিয়েছেন অত্র মাদ্রাসার মুহতামিম ও সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (মোখলেস) মাস্টার সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় জনতা।অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আশেকে মোস্তফা তিনি বলেন,আমাকে কেউ মাদ্রাসা থেকে চলে যেতে বলেনি,আমার প্রায় ছিয়ানব্বই এর মত বয়স হয়েছে,আমার বয়স বাড়ায় আমি নিজে স্বেচ্ছায় অবসর নিতে অনেক আগেই চেয়েছিলাম।কেউ আমাকে মাদ্রাসা থেকে বেরিয়ে যেতে চাপ প্রয়োগ এবং জবরদস্তি করেনি।একটি পক্ষ মিথ্যা গুজব ছড়িয়ে মাদ্রাসার শিক্ষার্থী ও জনতা কে উসকে দিয়ে একটি মিথ্যা বিক্ষোভ মিছিল করিয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই।আজ ২৯ এপ্রিল মাদ্রাসার গভর্নিং কমিটির মিটিংয়ে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির বলেন,বিগতকালীন সময়ে আমি এই মাদ্রাসার দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছি।গত পাঁচ এ আগস্টে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাকে বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতির দায়িত্ব হিসেবে নির্বাচিত করেন।মাদ্রাসার উন্নয়নের স্বার্থে আমি আপ্রাণ চেষ্টা করে কাজ করে যাচ্ছে।একটি কুচুক্তি মহল মাদ্রাসার মুহতামিম এবং আমাকে ও কমিটিকে নিয়ে যে গুজবটি ছড়িয়েছে এবং একটি দ্বীনি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে চাচ্ছে ষড়যন্ত্রকারীরা।শিক্ষার্থী ও সাধারণ জনতাকে ভুল বুঝিয়ে গত ২৭ এপ্রিল গুজব ছড়িয়ে ষড়যন্ত্রকারীরা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে একটি মিথ্যা বিক্ষোভ মিছিল করিয়েছে।যাহা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে ছড়িয়ে পড়েছে।ওইসব কুচুক্তি মহল ও ষড়যন্ত্রকারী এবং মিথ্যা বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানাচ্ছি।আমি জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি এবং যতদিন বেঁচে থাকব এই দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়ন মুলুক কাজ করে যাব ইনশাল্লাহ।ওইসব ষড়যন্ত্রকারীদের প্রতিবাদ জানিয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ জনতা।