
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রাম হতে রাত পৌনে ১২টায় একজন মাদক ব্যাবসায়ীকে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আনোয়ার হোসেন মন্ডল (২৫)। সে রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রামের মোঃ আইনুল মন্ডলের পুত্র।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ গত ১৮ মে দিবাগত রাত সাড়ে ১১টায় বাগমারা থানাধীন ঝিকড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাগমারা থানাধীন নামকান গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডল-এর বসতবাড়ির মেইন গেটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ সেখানে অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে রাত রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি চটের বস্তার মধ্য হতে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অভিযুক্ত আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।