
বিশেষ প্রতিনিধি
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর অঞ্চলে দায়িত্বপালনরত ট্রাফিক পুলিশ সদস্য এসআই মোঃ রফিকুল ইসলাম–এর বিরুদ্ধে ভয়ভীতি, ঘুষ আদায় এবং আইনবহির্ভূত হয়রানির অভিযোগ উঠেছে। সাধারণ গাড়িচালক ও স্থানীয় জনগণের দাবি, তিনি নিয়মিতভাবে নিরীহ মানুষদের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও মামলা দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করছেন।
ভুক্তভোগীরা বলছেন, এসআই রফিকুল ইসলাম গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন, লাইসেন্স সব ঠিক থাকার পরেও চালকদের বলেন,
মান্তি করতে হবে” অথবা “উপরের নির্দেশ আছে,
আর টাকা না দিলে “গাড়ি ডাম্পিং করা হবে” বলে ভয় দেখান।
একজন চালকের ভাষ্য: আমার গাড়ির সব কাগজ ঠিক ছিল। তারপরও তিনি মামলা দেন। টাকা দিতে না চাইলে বলেন, গাড়ি আটকিয়ে ডাম্পিংয়ে পাঠানো হবে। আমরা যেন রাস্তায় জিম্মি হয়ে পড়েছি।
বিশেষ সূত্র জানায়, এসআই রফিকুল ইসলামের এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে প্রশাসনের ভেতরের শক্তিশালী একটি সহযোগী চক্র। ট্রাফিক প্রশাসনের এডমিন টিআই সাহাবুদ্দিন–এর প্রত্যক্ষ প্রশ্রয়ে ও যোগসাজশে এসব বেআইনি কাজ চলছে বলে অভিযোগ উঠেছে।
দৈনিক সময়ের কথার প্রতিবেদককের কাছে বলেন:পুলিশ কর্মকর্তা এগুলা করতেই পারে।
এই বক্তব্যে জনগণের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই বলছেন, দায়িত্বপ্রাপ্ত একজন সার্জেন্ট যদি এভাবে অন্যায়কে স্বাভাবিক বলে চালিয়ে দেন, তাহলে মানুষ কোথায় যাবে? এমন মন্তব্য নির্লজ্জতা ও দায়িত্বহীনতার নজির হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।