
মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
করেছে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । আজ ১৯ জুন বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় মাওনা পল্লী বিদ্যুৎ মোড় থেকে মিছিল নিয়ে মাওনা চৌরাস্তা বিভিন্ন সড়ক পদক্ষিন করেন।
উক্ত আনন্দ মিছিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, আলোচনা সভায় সঞ্চালনা করেন, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির শ্রীপুর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বৃন্দ, উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির শ্রীপুর পৌর বিএনপির সদস্যবৃন্দ, আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লি ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক,উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফ সরকার, শ্রীপুর শিল্পাঞ্চল শ্রমিকদলের আহবায়ক কাজল ফকির ও সদস্য সচিব রানা আহমেদ, আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন শেখ ,শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান সোহেল শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলনও সদস্য সচিব শ্যামল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত মন্ডল , উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুজাহিদুল করিম, উপজেলা জাসাসের আহ্বায়ক হেলাল আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ইলেকট্রনিকওপ্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।