
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী কর্ণহার থেকে ১৪ বছরের নাবালিকা অপহরণ মামলার মূলহোতা মুরসালিনকে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
আটককৃত মুরসালিন
(১৬) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাতাসমোল্লা এলাকার মনিরুল ইসলামের ছেলে।
র্যাব-৫ জানায়,গত ২৪ জুন ২০২৫ তারিখ দুপুর-পৌনে একটায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বাইপাস মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০ম শ্রেণী পড়ুয়া নাবালিকা অপহরণ মামলার মূলহোতা মুরসালিনকে আটক করেন
এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন।
ঘটনা সূত্রে জানা যায়, অপহৃত ভিকটিম নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের সময় উক্ত এজাহারনামীয় ১নং বিবাদী প্রায়ই কু-প্রস্তাবসহ বিভিন্ন ভাবে উত্যক্ত-বিরক্ত করত।
গত ১৬-০৬-২০২৫ তারিখ সকাল ১০টার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুলের উদ্দেশ্যে বের হলে ১নং বিবাদী এজাহারনামীয় অন্যান্য বিবাদীগণের সহযোগিতায় সকাল-সাড়ে ১০টা হতে সাড়ে ৫টার মধ্যে যেকোন সময় ঘটনাস্থল কর্ণহার থানাধীন ডাঙ্গেরহাট মহিলা কলেজ এর সামনে হতে উক্ত ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে।
পরবর্তীতে ২২/০৬/২০২৫ তারিখ কর্ণহার থানায় ভিকটিমের মা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। এপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচন মূলে র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এর একটি আভিযানিক দল অপহরনকারীদের গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইং ২৪/০৬/২০২৫ তারিখ আনুমানিক সময়-পৌনে একটায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় হতে অপহরণ এর মূলহোতা মুরসালিনকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করতে
সক্ষম হয়।
উক্ত অপহরণকারী ও ভিকটিমকে রাজশাহী মহানগরীর কর্ণহার থানায় হস্তান্তর করা হয়েছে।