
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া- ০৪ রামপুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। নির্বাচনী গণসংযোগ কালে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে দলের অঙ্গীকার তুলে ধরেন।
আতাউর রহমান সরকার বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। দেশে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করতে চাই। জামায়াতে ইসলামী সেই রাজনীতি করে, যেখানে জনগণই মূল শক্তি।”
তিনি আরও বলেন, “দেশের আজ যে অবস্থা, সেখানে পরিবর্তন আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী মূল্যবোধ, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমরা একটি নতুন পথ দেখাতে চাই।”
এ সময় তিনি স্থানীয় জনসাধারণের নানা সমস্যা শোনেন এবং আগামীদিনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনী গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া, তারিখ- ৩০.০৬.২০২৫