
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কসবা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। “ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুবতাসিম ফুয়াদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা হাজেরা বেগম, এমসিএইচ-এফপির ডা. রওশন আরা, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, যুবনেতা মাসুদুল হক ভূঁইয়া দীপু, জিয়াউল হুদা শিপন, সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান, শিক্ষিকা রহিমা বেগম, সমাজকর্মী মো. আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন ও হিজবুল্লাহ খেলালি প্রমুখ।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ১৪.০৭.২০২৫ইং