
সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরে দুই শতাধিক কেজি স্কুলের শিক্ষার্থীরা মঙ্গলবার এ২০২৫ সালের পঞ্চম শ্রেণির সরকারী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর বোর্ডঘর, কালিয়াকৈর বাইপাস সড়ক মোড়, চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যূৎ, আনসার একাডেমি,সফিপুর বাজার এলাকা, নিশ্চিন্তপুর, মৌচাক বাজার,তেলিরচালা কোনাবাড়ী এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ব্যানার প্লেকার্ড ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা বৈষম্যের প্রতিবাদ ও চলতি বছরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বে-সরকারী কেজি, প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে দাবী জানায়।
এসময় সফিপুর বাজার এলাকায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেয় ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী কবীর হোসেন, এম তায়েব হোসেন, রতনপুর জিনিয়াস স্কুলের শিক্ষার্থী সাকিব হাসান, জেনিট পিএল মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুর রহমান। এতে আরো বক্তৃতা করেন, মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর মোহাম্মদ মামুন, ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারী,রতনপুর জিনিয়াস মডেল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার আজাদ,জেনিট পিএল মডেল স্কুলের প্রধান শিক্ষক, মফিজুর রহমান, রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক রাবিক উল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে ও সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারী বৃত্তি পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এতে প্রাইভেট ও কেজি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না বলে গেজেড প্রকাশ করেছেন। এতে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে বলে মনে হলে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে যে সকল শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে সুযোগ দেওয়ার আহবান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহামেদ জনকন্ঠকে বলেন, বৃত্তি পরীক্ষার বিষয়টি আইনগতভাবে সমাধান করবেন সংশিষ্ট মন্ত্রনালয়।