
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
নওগাঁর মান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও ৪টি দেশীয় অস্ত্র রামদাসহ একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব—৫।
গ্রেফতারকৃত চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীর নাম আলম ইসলাম(৩২)।
সে নওগাঁ জেলার মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।
র্যাব—৫ জানায়,
নওগাঁ জেলার মান্দা থানাধীন উত্তর শ্রীরামপুর এলাকায় গাঁজা ও ফেন্সিডিল ক্রয়—বিক্রয় কালে একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গাঁজা, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব—৫।
আজ ১৮ আগস্ট ২০২৫ তারিখ রাত আড়াইটার ীময় নওগাঁ জেলার মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী আলম ইসলামকে গ্রেফতার করা হয়।
এসময় গাঁজা—১৯৩.৩ কেজি, ২১ (একুশ) টি ফেন্সিডিল বোতল, ৪টি দেশীয় অস্ত্র রামদা এবং ১টি স্যামস্যাং বাটন মোবাইল জব্দ করা হয।
গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব—৫, নাটোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল জানতে পারে যে, নওগাঁ জেলার মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে।
এরপর আজ ১৮ আগস্ট ২০২৫ ইং রাত দেড়টার সময় একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে উক্ত মাদকদ্রব্যসহ আলমকে গ্রেফতার করে।
ধৃত আসামী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।