
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
অধিকার আদায়ে লড়াই সংগ্রাম, এক মাত্র মুক্তির পথ, প্রধানমন্ত্রী নিকট খোলা চিঠির ব্যানারে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১১টায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট বাবুল রবিদাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, কেন্দ্রীয় নেতা প্রদীপ লাকড়া, প্রেসিডিয়াম সদস্য, খ্রীষ্টিনা বিশ্বাস,নওগাঁ জেলার নেতা রুপচান্দ লাকড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বীরেন বেসরা, রাজশাহী মহানগর সভাপতি মুুকুল বিশ্বাস ও সাধারন সম্পাদক ছোটন সরদার।
সমাবেশে বক্তারা ৯ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।