
সরকার মাজহারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জামায়়াতে ইসলামীর ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেজসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সফিপুর ওয়ামী বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কাউন্সিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেজসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। এসময় বক্তরা বলেন দেশ পরিচালনার জন্য অর্থনীতিকে সামনে নিয়ে আসতে হবে। বিজনেজসম্যান যদি ঠিক না থাকে তা হলে দেশ ঠিক থাকেনা। সুতরাং বিজনেজম্যান ঠিক রাখতে হবে। তা হলেই দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। বিগত সরকারের আমলে আপনারা কথা বলতে পারেন নাই। ভোট প্রদান করতে পারেন নাই। এমন একটি পরিস্থিতি থেকে আল্লাহ মুক্ত করেছেন। সবার সহযোগীতার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে বিগত সরকারের আমলে যে চাদাবাজী হয়েছে বর্তমানে তার চেয়ে বেশি চাদাবাজী শুরু হয়েছে। এ থেকে মুক্ত থাকার জন্য আগামীতে জামায়াতকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহব্বান জানান ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেজসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ঢাকা উত্তরাঞ্চল গাজীপুর জেলা সভাপতি একেএম আমিনুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী মোঃ মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেজসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির কোষাদক্ষ মোহাম্মদ শহীদ ফারুকি, গাজীপুর ১ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও সাবেক ডিসি ও সচিব মোঃ শাহ আলম বক্সী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেজসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর গাজীপুর জেলা উপদেষ্টা মোঃ শফি উদ্দিন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেজসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামালসহ অন্যান্যরা।